১০ এপ্রিল ২০১২ - ১৯:৩০

বার্লিনের অভিবাসীদের বসবাসের স্থান ‘নিউ কোল্‌ন’ অঞ্চলে অবস্থিত এ শহরের ‘সর্ববৃহৎ মসজিদ ‘শিহিথলিক’-এ বোমা হামলা চালিয়েছে অজ্ঞাত হামলাকারীরা।

আহলে বাইত(আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : জার্মান পুলিশ ঘোষণা করেছে যে, বার্লিন শহরের সবচেয়ে বড় মসজিদ অজ্ঞাত হামলাকারীদের হামলার শিকার হয়েছে।

অজ্ঞাত হামলাকারীরা কয়েকটি ‘কালার বোমা’ ‘শিহিথলিক’ নামক বার্লিনের এ মসজিদের দিকে নিক্ষেপ করে, মসজিদটি বার্লিনের অধিকাংশ অভিবাসীদের এলাকা ‘নিউ কোল্‌ন’-এ অবস্থিত। হামলাকারীরা এ সময় ইসলামের প্রতি অবমাননাকারী একটি ছবিও মসজিদ অভ্যন্তরে ছুঁড়ে দেয়। পুলিশ জানিয়েছে যে, সম্প্রতি এ মসজিদের উদ্দেশ্যে হুমকি দিয়ে একটি পত্রও প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, বার্লিনের ‘শিহিথলিক’ মসজিদটিতে গত ৩ বছরে ৪ বার অগ্নিসংযোগ করা হয়েছে। মসজিদটি ২০১০ সাল হতে এ পর্যন্ত কমপক্ষে ৭ বার বোমা হামলার শিকার হয়েছে এবং অধিকাংশ সময় হামলাকারীরা অগ্নিসংযোগকারী বোমা ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, ইতিপূর্বেও মুসলিম নেতারা এদেশের মসজিদ ও ইসলামি কেন্দ্রসমূহের নিরাপত্তা জোরদার করার দাবী জানিয়েছিলেন।#